ইউক্রেনের জন্য আরও ৮৮ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত বছর অনুমোদিত ১৫.৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের তৃতীয় ধাপে এই অর্থ পেতে যাচ্ছে দেশটি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণের প্রায় দুই বছর পর ঘোষিত এই সহায়তা অবশ্যই আইএমএফের নির্বাহী বোর্ডের মাধ্যমে অনুমোদিত হতে হবে। সম্প্রতি ওয়ারশে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আইএমএফ দলের প্রধান গ্যাভিন গ্রে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি বলেন, যুদ্ধের চ্যালেঞ্জ সত্ত্বেও এই সহায়তা কর্মসূচির আওতায় কর্মক্ষমতা শক্তিশালী হয়েছে। প্রায় এক বছর আগে চার বছরের জন্য এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়। আইএমএফ এ সহায়তা প্যাকেজের বিভিন্ন লক্ষ্য মূল্যায়ন করে। তারা বলছে, যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের ৪৮৬ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
