চেলসিকে হারিয়ে শিরোপা জিততে চান লিভারপুলের ফন ডাইক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম

মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন ইয়ুর্গেন ক্লপ। তার আগে মৌসুমে প্রথম শিরোপা জয়ের হাতছানি লিভারপুলের সামনে। আগামীকাল ওয়েম্বলিতে ইংলিশ লিগ কাপের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও চেলসি।

শিরোপা জিতে ফাইনালের দিনটি বিশেষ করে নিতে চান লিভারপুলের অধিনায়ক ফন ডাইক। জার্মান কোচের সহযোগী পেপ লিন্ডার্স চান ক্লপের জন্য শিরোপা জিতে দিনটিকে বিশেষ করুক লিভারপুল খেলোয়াড়রা।

ফন ডাইক বলেন, 'আমরা মৌসুমের প্রথম শিরোপা জিতে দিনটি বিশেষ করে তুলতে চাই। মৌসুমের শেষটা আবেগী হবে অনেকের জন্য, কোচের (ক্লপের) জন্যও। তবে এখনও সেই (মৌসুম শেষ) সময়টা আসেনি।'

লিভারপুলে ক্লপের সহযোগী লিন্ডার্স বলেন, 'আমরা শিরোপার জন্য লড়াই করবো। এটি বিশেষ একটি ম্যাচ। বিশেষ ম্যাচে বিশেষ পারফরম্যান্সের দরকার হয়। স্কোয়াডের অনেকেই কোন শিরোপা জেতেনি লিভারপুলের হয়ে। তাই তারা নিজেদের উজাড় করে দেবেন।'

ইংলিশ লিগ কাপের সবচেয়ে সফল দল লিভারপুল। তারা এই শিরোপা জিতেছে ৯ বার। চেলসি জিতেছে পাঁচবার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত