বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো. শাহজাহান হাওলাদার ও শিকারপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. বাবুল শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শুক্রবার ইউনিয়ন যুবলীগ সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কাজ করার কারণে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. বাবুল শরীফকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গত বৃহস্পতিবার উপজেলা কৃষক লীগ সভাপতি মোজ্জাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাক্ষরিত অন্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কাজ করার কারণে শাহজাহানকে কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
