ত্রাতা নিশামে ১৮৫ রানের পুঁজি রংপুরের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

টসের সময় রংপুর রাইডার্সকে অল্পতে আটকে সেটি তাড়া করার লক্ষ্যের কথা রমিজ রাজাকে জানিয়েছিলেন লিটন দাস। বিপিএল অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই বর্ষণের ক্যাচটি যদি গ্লাভসবন্দী করতে পারতেন লিটন আরও দারুণ হতো। তা না হলেও ৬৬ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ভালো এগোচ্ছিল কুমিল্লা। তা হতে দেননি জিমি নিশাম। আক্ষেপ একটাই- ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি।

৪৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৮টি চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। একা নিশামের ব্যাটে ভর করেই এতো বড় সংগ্রহ পায় রংপুর। প্রথম ১১ বলে মাত্র ২ রান করলেও পরে ঠিক পুষিয়ে দেন রংপুর অধিনায়ক সোহান। ২৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে তার ব্যাটে। ব্যাট হাতে দিন খারাপ যায় সাকিব আল হাসান, নিকোলাস পুরানদের। 

কুমিল্লার আন্দ্রে রাসেল ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন সুনিল নারাইন, বর্ষণ, তানভির ও মুশফিক। ৪ ওভারের স্পেলে ৭২ রান হজম করেন মুশফিক। সেখানে নারাইন দেন মাত্র ১১ রান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত