কামারখন্দে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দের কয়েলগাতী রেলক্রসিং এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেললাইনে তেলবাহী ট্রেনের ধাক্কায় সজীব (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক কর্ণসূতি মধ্যপাড়া গ্রামের মজিদ সরকারের ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকাসক্ত ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রেললাইনের পাশে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত