বগুড়ায় স্ত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় আনন্দ বাদ্যকর (২৮) নামে এক স্বামীকে গ্রেপ্তার করেছে ধুনট থানার পুলিশ। গত রবিবার ওই নারী বাদী হয়ে ধুনট থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনন্দকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সৈকত হাসান। গ্রেপ্তার আনন্দ বাদ্যকর ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।
×
