ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনের ধাক্কায় রাণী (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পুটিকাটা এলাকায় এঘটনা ঘটে। নিহত রাণী সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাণী তার আত্মীয় বাড়ি যাওয়ার জন্যে রেললাইনের পাশে মোবাইলে কথা বলছিলেন। সেই সঙ্গে একজনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় চিলমারী থেকে ছেড়ে আসা তিস্তাগামী কম্পিউটার ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আব্দুরযোহা বলেন, শুনেছি চিলমারী থেকে তিস্তাগামী কম্পিউটার ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছে বলে শুনেছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত