চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা কক্কর আর রোহনপ্রীত সিংহের। দেখা মাত্রই প্রেম। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহনও পেশায় গায়ক। তাঁকে মনে ধরে যায় অভিনেত্রীর। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।
দুই বছর ভালই কেটেছে তাঁদের। কিন্তু গত বছর নেহার জন্মদিনের সময় থেকেই ফের আলোচনায় দম্পতি। মায়ানগরীর কানাঘুষো, ফাটল ধরেছে নেহা-রোহনের দাম্পত্য জীবনে। বিয়ের পর থেকে বিদেশে অনুষ্ঠান হোক কিংবা রিয়্যালিটি শোয়ের মঞ্চ— সব জায়গা নেহার সঙ্গী রোহন। কিন্তু হঠাৎ যেন ছাড়াছাড়া তাঁরা। নেহার নাকি বনিবনা হচ্ছে না ৮ বছরের ছোট স্বামীর সঙ্গে, এমনই শোনা যাচ্ছে। যদিও এর মাঝে বেশ কয়েক বার গায়িকা অন্তঃসত্ত্বা, এমন খবরও রটে। অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন নেহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা স্পষ্ট জানান, লোকে তাঁদের নিয়ে আলোচনা করতে ভালোবাসেন যেটা খুবই দুঃখজনক। স্বামীর সঙ্গে বিচ্ছেদের এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। নেহার কথায়, ‘আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। আমি তাঁদের খুব বেশি পাত্তা দিই না। আমাদের দিকে গল্পটা কেবল আমার জানা।’
পাশাপাশি নেহা স্বীকার করে নেন, একটা সময় তিনি তাঁর পুরো ধ্যান জ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন। তবে এখন কাজে ফিরেছেন পুরোদমে। সে দিকে মন দিতে চান।
যদিও শেষে নেহার সংযোজন, ‘আমার স্বামীকে আমি এখন আমার একটা সময়ের বড় অংশ দেওয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গিয়েছি, তাই ফের কাজেই মনযোগ দিতে চাইছি।’
বিয়ে করলেন অভিনেত্রী নেহালক্ষ্মী