রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ: মৃত্যু সংখ্যা বেড়ে চার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সোহেল (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে  চিকিসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ চার শিশু মারা গেল।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, সোহেল নামে আরও এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মারা গেছে। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নোয়াখালীর ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন। এছাড়া গত সোমবার ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও দুই শিশু মারা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত