সাতক্ষীরায় উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার 

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

সাতক্ষীরায় নাশকতা মামলায় তালা উপজেলার জামায়ত আমির মফিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ-ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদ পেয়ে খলিষখালী এলাকা থেকে  নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মফিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

খলিষখালী দক্ষিণ পাড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। মফিদুল ইসলাম খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে। তিনি তালা উপজেলা জামায়ত ইসলামী আমির হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

ওসি বিপ্লব কুমার নাথ আরও জানান, এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত