সফটওয়্যারে নেই ২৯ ফেব্রুয়ারি, বন্ধ ডিজিটাল পেট্রোল পাম্প

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম

অধিবর্ষ বিভ্রাটে ১০ ঘণ্টারও বেশি সময় নিউজিল্যান্ড জুড়ে বন্ধ থাকা সেলফ সার্ভিস পেট্রোল পাম্প আবারও চালু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি কোম্পানি সফটওয়্যার ত্রুটির কারণে পাম্পগুলো বন্ধ ঘোষণা করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও নিউজিল্যান্ড হেরার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, ২৯ ফেব্রুয়ারি সফটওয়্যার প্রোগ্রামে না থাকায় সেলফ সার্ভিস পেট্রোল পাম্পের পেমেন্ট মেশিনগুলো অকেজো হয়ে যায়। এদিন রাজধানী ওয়েলিংটনে কিছু স্টেশন সম্পূর্ণ বন্ধ ছিল। গ্রাহকরা সেখানে দেশব্যাপী পেমেন্ট মেশিন বন্ধ লেখা ঘোষণার মুখোমুখি হন।

পেট্রোল চেইনগুলোর মুখপাত্র জুলিয়েন লেস বলেন, ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ার হওয়ায় এটি সমস্ত জ্বালানি ব্র্যান্ডকে প্রভাবিত করেছে। এটি একটি সফটওয়্যার ত্রুটি। গুলের প্রতিদ্বন্দ্বী অ্যালাইড পেট্রোলিয়ামও একই ধরনের সমস্যার কথা জানিয়েছে। আরেকটি ফার্ম জেড গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত