তুরস্কে যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:১৪ এএম

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন বাতিলের প্রচেষ্টায় গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ওই প্রস্তাবের বিরুদ্ধে ৭৯টি এবং পক্ষে ১৩টি ভোট দিয়েছেন সদস্যরা।

ন্যাটোতে সুইডেনের সদস্য করার বিষয়ে তুরস্কের সম্মতির পরই দেশটির কাছে ২ হাজার ৩ কোটি ডলার মূল্যের যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এ অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার সিনেটে একটি প্রস্তাব রাখেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল। ভোটের আগে, তুর্কি সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন, দেশটির কাছে অস্ত্র বিক্রয় করা মানে তাদের ‘দুর্ব্যবহার’ আরও উৎসাহিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত