বেইলি রোডে আগুন: আহতদের জন্য মেডিকেল বোর্ড গঠন

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:৫৯ এএম

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের জন্য ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে চিকিৎসকরা।

বোর্ডটির প্রধান হিসেবে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এদিকে এই ঘটনায় নিহত আরও ৩ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এনিয়ে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হলো।

আজ শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসব রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এখানে ১১ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৬ জনকে চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো। এছাড়া আশঙ্কাজনক বাকি ৫ জনকে ভর্তি রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে নিয়ে বলেছেন, এসব রোগীদের বিশেষভাবে কেয়ার নেয়ার জন্য। তাদের চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী নিজে বহন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত