বিশ্ববিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের দুজন স্বনামধন্য তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে ঘোষণা করেছে।
বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জি বলেন, 'শুভ ও মিম, তাদের অনন্য প্রতিভা, বৈচিত্র্য ও গুণের জন্য সুপরিচিত; যা বাটার ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে। শুভ ও মিমের পারসোনালিটি ও পর্দায় স্টাইলিশ উপস্থিতি বহু মানুষকে আকৃষ্ট করতে সক্ষম এবং বাটা তাদের সাথে সম্পৃক্ত হয়ে তার সুবিশাল স্টাইলিশ জুতার কালেকশন সম্ভার তুলে ধরতে চায়। এই পার্টনারশিপ বাটার জন্য একটি নতুন ও আনন্দময় অধ্যায়ের সূচনা করছে। শুভ ও মিমের খ্যাতি নিঃসন্দেহে তাদের ভক্তদের বাটায় অফার করা বিভিন্ন স্টাইল খুঁজে নিতে অনুপ্রাণিত করবে।
