পুলিশ সপ্তাহের পঞ্চম দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মার্চ) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। তিনি ক্রীড়া প্যারেডে অংশগ্রহণকারী দলের মার্চ পাস্টে অভিবাদন গ্রহণ করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের জন্য সুরের তালে তালে বালিশ বদল, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। পরে পুরস্কার বিতরণ পর্বে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, তাদের সহধর্মিণী এবং সন্তানরা উপস্থিত ছিলেন।
‘ফ্লোরিডা ডার্বি’তে রাতে মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি