রোনালদোকে আবারও ছাড়িয়ে গেলেন মেসি

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম

অরল্যান্ডো সিটির বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ উভয়ই করেছেন গোল। জোড়া গোলে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে হারানো সিংহাসন পুনরুদ্ধার করলেন মেসি।

সৌদি আরবের লিগে আল ফাতেহর বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে ৭১৪তম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ফেইহার বিপক্ষে আরেকটি পেনাল্টি থেকে গোল করেন তিনি। সেই সঙ্গে মেসির চেয়ে পেনাল্টিবিহীন গোল বেশি করেন রোনালদো।

রোনালদো অবশ্য মেসির চেয়ে একটা জায়গায় এখনও এগিয়ে রয়েছেন। সেটা পেনাল্টি থেকে গোল আদায়ের বেলায়। স্পট কিক থেকে সিআরসেভন ১৫৭টি ও মেসি ১০৯টি গোল আদায় করতে পেরেছেন।

পেনাল্টি থেকে গোল আদায়ে এখনও সেরা রোনালদো।

মেসির ৫০০

মেসির ৬২ মিনিটের গোলটি ছিল তার ক্যারিয়ারের ৫০০তম লিগ গোল। ৫৮৭ ম্যাচে খেলে এই কীর্তি গড়েন তিনি। এমএলএসে যোগ দেওয়ার আগে স্পেনের লা লিগা ও ফ্রান্সের লিগ ওয়ানে কাটিয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে লা লিগায় ৪৭৪, পিএসজির হয়ে লিগ ওয়ানে ২২ গোল যোগ করেন তিনি। আর মায়ামির হয়ে মেজর লিগ সকারে এখন পর্যন্ত করেছেন ৪ গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত