ডিসি সম্মেলন শুরু

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১১:২১ এএম

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ রবিবার (৩ মার্চ) শুরু হয়েছে। এ সম্মেলন চলবে ৬ মার্চ (বুধবার) পর্যন্ত

আজ সকাল ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন শুরু হয়। সকাল ১০টা ৩৩ মিনিটে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মন্ত্রিপরিষদ সচিব  মো. মাহবুব হোসেন। এ সময় জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনও বক্তব্য রাখবেন।

সম্মেলনে মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সচিবরা, বিভাগীয় কমিশনাররা, জেলা প্রশাসকরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন।

এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫০টি প্রস্তাব এসেছে। গত বছর এই প্রস্তাবের সংখ্যা ছিল ২৪৫টি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত