আম্বানির অনুষ্ঠানে নাচতে গিয়ে পোশাক ছিঁড়ে বিপত্তিতে রিহানা!

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম

নীতা আম্বানি-মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে গোটা জামনগর। অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠানে এক সূত্রে বাঁধা পড়েছেন বলিউড এবং দক্ষিণী সিনেমাজগৎ।

এই অনুষ্ঠানে নাচে-গানে মঞ্চ মাতালেন হলিউড পপগায়িকা রিহানা। চলতি সপ্তাহে জামনগরে এসে পৌঁছায় তার টিম। বৃহস্পতিবার ভারতে আসেন রিহানা। শুক্রবার সন্ধ্যায় ‘ডায়মন্ড’ গেয়ে দর্শককে বুঁদ করে রাখলেন রিহানা। 

হাতে মাইক, পরনে সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপি। গলায়-কানের ভারী গয়না। মঞ্চে গাইছেন, কখনও নাচছেন। একেবারে পরিচিত ভূমিকায় দেখা গেল রিহানাকে। মঞ্চে যখন পারফরম্যান্সে ব্যস্ত তিনি ঠিক সেই সময় তার পোশাকের বগলের তলার অংশ গেল ছিঁড়ে। যদিও তাতে রিহানা আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। ওই পোশাকেই নীতা অম্বানীর সঙ্গে দিব্যি পা মেলান তিনি। তবে এর মাঝেই আরও একটা ভুল করে বসেন রিহানা। অনন্তের হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের নাম উচ্চারণ করতে গিয়ে ভুল নাম বলে বসেন তিনি।

অন্য দিকে, জাহ্নবী কাপুরের সঙ্গে তারই সিনেমার ‘জিংগাত’ গানে পা মেলান রিহানা। এমনিতেই আম্বানিদের বাড়ির এই অনুষ্ঠানে আসতে কত পারিশ্রমিক নিচ্ছেন গায়িকা সেই নিয়ে কৌতূহলের অন্ত নেই দর্শকদের। জানা গেছে, রিহানা প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। রিহানার পারিশ্রমিক সাধারণত এমনই হয়। তবে এক্ষেত্রে খানিক বেশি। কারণ প্রয়োজনীয় কিছু বাদ্যযন্ত্র এবং মঞ্চসজ্জার কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে এনেছেন গায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত