দুদকের মামলায়ও জামিন পেলেন ড. ইউনূস

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:৩৬ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ  সাতজন জামিন পেয়েছেন।

আজ রবিবার (৩ মার্চ) দুপুরে তারা ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অপর সাতজন হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক মো. আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, পারভীন মাহমুদ, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

গত ১ ফেব্রুয়ারি আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এর আগে গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত