যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে এবার ধাক্কা খেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে (প্রাইমারি) ট্রাম্পের বিরুদ্ধে নিকি হ্যালি এই প্রথম জয় পেলেন।
সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। এর বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট।
নিকি হ্যালি অবশ্য তার নিজের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের কাছে হেরেছেন। তবে মার্কিন ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি রিপাবলিকান প্রাইমারিতে জয়ী হলেন।
ওয়াশিংটন ডিসিতে হারলেও ট্রাম্প মূলত আগেই বেশ কয়েকটি প্রাইমারিতে জয় পেয়েছেন। আর তার এই জয় আরও একটি বিষয় প্রায় নিশ্চিত করে দিয়েছে। তা হচ্ছে- আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে তিনিই রিপাবলিকান প্রার্থী হতে চলেছেন।
হাইতিতে সহিংসতা