নাটোরের সিংড়ায় অটোভ্যানের ব্যাটারিসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার ওভার ব্রিজের নিচে চেকপোস্ট বসানো হয়। গভীর রাতে একটি মোটরসাইকেল দুই ব্যক্তি আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন, সিংড়া উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৭), মো. এমদাদুল হকের ছেলে আজগর আলী (২৪)।
এক পর্যায়ে তাদের কাছে ১৮ ইঞ্চির হাইড্রোলিক কাটার দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা দোকান ও পাকিং করা গাড়ি থেকে ব্যাটারি চুরির কথা স্বীকার করে। পরে আজগর আলীর দেয়া তথ্যমতে তার বসতবাড়ি থেকে দুটি চোরাই ব্যাটারি উদ্বার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আটকরা সক্রিয় চোর চক্রের সদস্য। তাদের মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
