সায়েন্স ফেস্টিভ্যালে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার লাভ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম

ঢাকার উত্তরার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের হিগস বোসন সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত ফিফথ হিগস বোসন ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৪ -এ  অংশগ্রহণ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ঢাকা মহানগরীর ১৫টি প্রতিষ্ঠানের প্রায় ১২০০ শিক্ষার্থী এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নটরডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ,  বিএএফ শাহীন কলেজ, ঢাকা কলেজ, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এই আসরে অংশগ্রহণ করে। ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বিভিন্ন সেগমেন্টে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফেস্টিভ্যালে বেস্ট কলেজ অ্যাম্বাসেডর পুরস্কার লাভ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আনাস ইবনে কামাল। ওয়াল ম্যাগাজিন ইভেন্টে দলীয় কাজ হিসেবে প্রথম স্থান অধিকার করে একাদশ শ্রেণির শিক্ষার্থী নুজহাত এবং দশম শ্রেণির শিক্ষার্থী নাঈম। সায়েন্স বেইজড আর্টওয়ার্ক সেগমেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী আশিকুর রহমান।

দুই দিনব্যাপী এই ফেস্টিভ্যালের সমাপনী দিবসে প্রধান অতিথির হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করে। কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন বিজয়ী শিক্ষার্থী এবং এই দলের সমন্বয়ক প্রভাষক মো. আরিফুল হক কে অভিনন্দন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত