মেসি অবসর নিলেই অন্যরা সেরা হওয়ার সুযোগ পাবে:হালান্ড

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:৪৩ পিএম

সবশেষ ফিফা দ্য বেস্ট পুরস্কারের মঞ্চে লিওনেল মেসি ও আর্লিং হালান্ড ভোটে পেয়েছিলেন সমান পয়েন্ট। ২০২২-২৩ মৌসুমে হালান্ড ট্রেবল জিতলেও মোট পয়েন্টে টাই হওয়ার পর, অধিনায়কদের ভোটের পয়েন্টে এগিয়ে থেকে ফিফা দ্য বেস্ট হন মেসি।

যাকে হারিয়ে ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, সেই হালান্ডই প্রশংসায় ভাসালেন মেসিকে। আগামীকাল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে কোপেনহেগেনের।

তার আগে হালান্ড এক প্রশ্নের উত্তরে বলেন, 'ফুটবল খেলোয়াড়দের মধ্যে মেসিই সেরা, হয়তো সে অবসর নিলেই অন্য কেউ সেরা হতে পারবে।'

হালান্ড একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। গেল মৌসুমেই ট্রেবল জিতেছেন সিটির হয়ে। তবে আবারও সব কিছু জিততে চান তিনি। 'আমি সব জিতেছি (ট্রেবল) কিন্তু আমার বয়স মাত্র ২৩, তাই আবারও সব শিরোপা জিততে চাই।'  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত