গাইবান্ধার ফুলছড়ি উপজেলাতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো মাহিন মিয়া (১৪) ও অমিত মিয়া (১৫)। তারা গাইবান্ধা শহরের আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফুলছড়ি ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে স্কুল থেকে ছয় বন্ধু বালাসীঘাটে বেরাতে যায়। পরে তারা ছয়জন ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে দুজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ফুলছড়ি ফায়ার সাভির্সকে জানায়। খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা এসে প্রথমে মাহিন মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অমিত মিয়াকে ব্রহ্মপুত্র নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে রংপুর ডুবুরি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি থানার ওসি রাজিব বসুনিয়া। তিনি বলেন, বিকেলে উদ্ধার কাজ সম্পন্ন করে ফায়ার সাভির্স কর্মীরা। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত শিক্ষার্থীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর