বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ২ ছাত্রের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০১:৪০ এএম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত

শিক্ষার্থীরা হলো মাহিন মিয়া (১৪) ও  অমিত মিয়া (১৫)। তারা গাইবান্ধা শহরের আহম্মদ উদ্দিন শাহ্ শিশুনিকেতন স্কুল ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাহিনের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কো¤পানিপাড়ায়। সে ওই এলাকার আনোয়ার মিয়ার ছেলে। আর অমিত একই এলাকার লিটন মিয়ার ছেলে।

ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে স্কুল থেকে ছয় বন্ধু বালাসীঘাটে বেড়াতে যায়। পরে তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে দুজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রথমে মাহিনকে উদ্ধার করে। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর অমিতকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত