কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ষোলশহর প্রধান কার্যালয়ে গতকাল বুধবার কেজিডিসিএলের আওতাধীন এলাকায় প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডেটা সেন্টারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. আবু সাকলায়েন, সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, কেজিডিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কেজিডিসিএল কর্মচারী ইউনিয়ন এবং প্রকল্পসংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
