ফিলিস্তিনপন্থী সশস্ত্র বাহিনী হামাস। ইসরায়েলে তারা হামলা চালিয়ে আলোচনায় এসেছিল। এবার তাদেরই একটি পক্ষ হাজির হয়েছিল আর্জেন্টাইন এক বৃদ্ধার বাড়িতে। সেখানে ঐ সময় তারা কি কি করেছিল তার বর্ণনা দিয়েছেন ঐ বৃদ্ধা।
৯০ বছর বয়সী এই আর্জেন্টাইন নারী মেসির কথা বলে হামাস সদস্যদের অপহরণ এড়াতে পেরেছিলেন। পাশাপাশি ঐ নারীর সঙ্গে একটি ছবিও তুলেন হামাস সদস্য।
ঘটনার বর্ণনায় বৃদ্ধা বলেন, 'যখন তারা আমার বাড়িতে এসেছিল, আমি তাদের বলেছিলাম যে আমি তাদের ভাষা জানি না এবং আমি আর্জেন্টাইন স্প্যানিশ বলতে পারি। তাদের একজন আমাকে উত্তর দিল, 'আর্জেন্টিনা কী? আমি বললাম, 'তুমি ফুটবল ফলো করো? সে আমাকে হ্যাঁ বলেছে এবং আমি তাকে বলেছি, 'মেসি যে জায়গা থেকে এসেছে আমি সেই জায়গা থেকে এসেছি। উত্তরে তিনি বলেন, 'মেসি? 'আমিও মেসিকে পছন্দ করি' তারপর একটা ছবি তুলে চলে গেলাম।
