বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা যোগ দিয়েছেন দেশের প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিস এফসি লিমিটেডে। ফর্টিস ম্যানেজার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। নেপালের হয়ে ৩ টি গোলই করেছিলেন অঞ্জন। নেপালের হয়ে ৬০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩ টি গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২৬ মার্চ নেপাল জাতীয় দলের হয়ে বাহরাইনের মাটিত্ব স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলে সরাসরি ঢাকা আসবেন অঞ্জন। তারপরই বিপিএল ও ফেড কাপে ফর্টিসের জার্সিতে দেখা যাবে অঞ্জনকে।
