চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া পাহাড়ী এলাকায় বন্য হাতির আক্রমণে হাসিনা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮মার্চ) দুপুরে সাতকানিয়া দুরদুরী ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
বনবিভাগের পুকুরিয়া বনবিট কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, বাঁশখালী সাতকানিয়া পাহাড়ী দুরদুরী এলাকায় হাতির আক্রমণে হাসিনা আক্তারের দেহ থেতলে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
