নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মহাসড়কে পোশাক শ্রমিকরা

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৩৭ পিএম

সরকার নিধার্রিত নতুন বেতন কাঠামোতে বাস্তাবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় আড়াই ঘণ্টা এ মহাসড়ক বন্ধ ছিল। তীব্র যানজটের দেখা যায় মহাসড়কের দুই লেনে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আসলে শ্রমিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ড হয়।

এ সময় পুলিশ সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শ্রমিকরা গাড়ি ভাঙচুর করলে পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে লাঠি চার্জ করে। এতে অন্তত ৩০ শ্রমিক আহত হন। 

আজ শনিবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এএ ইয়ার্ন ডাইং লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ-শ্রমিকের মধ্যে কয়েক দফা সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শ্রমিকরা জানান,  আশপাশের প্রায় সব কল কারখানায় সরকার নিধার্রিত নতুন বর্ধিত বেতন কাঠামোতে চলছে। কিন্তু আমাদের এএ ইয়ার্ন ডাইং লিমিটেড এখনো সে বেতন কাঠামো বাস্তবায়ন করেনি। এ নিয়ে বার বার কর্তৃপক্ষকে তাগাদা দিলে তারা টালবাহানা করে। এ নিয়ে শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। আবারও বর্ধিত বেতন দাবি করলে কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদ মিয়া জানান, নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শ্রমিকরা। এতে মহাসড়কে র্দীঘ যানজটের সৃষ্টি হয়। আমরা শ্রমিকদের নানাভাবে বুঝিয়ে সারানোর চেষ্টা করলেও তারা সরেনি। উল্টো তারা আরও সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এক সময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা উত্তেজিজত হয়ে পুলিশের ওপর চড়াও হয়। গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশের টিয়ারশেল নিক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

কারখানার অ্যাডমিন অফিসার মো. সুলতান উদ্দীন জানান, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি। দ্রুত এ সমস্যার সমাধান হবে আশা করছি। কারখানায় অতিরিক্ত পুলিশ রাখা আছে। শ্রমিকরা চলে গেছে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে শ্রমিকদের সাথে বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পুলিশ লাঠি চার্জ করে ও টিয়ারশেল ছোড়ে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত