রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুঁই আক্তার চাঁদনি নামের এক গৃহবধূ। আজ শনিবার (৯ মার্চ) চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্যটি জানিয়েছেন।
জুঁইয়ের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তামান্না আক্তার উল্লেখ করেন, জুঁইয়ের বাড়ি রংপুরের তাজহাট থানার আদর্শপাড়া গ্রামে। বাবার নাম হারুন অর রশিদ। স্বামী রিংকুকে নিয়ে যাত্রাবাড়ী গোবিন্দপুর কবরস্থান রোডে নানা আলী হোসেনের সঙ্গে থাকতেন। গতকাল শুক্রবার (৭ মার্চ) স্ত্রী জুঁইয়ের মোবাইল ফোনে একটি আপত্তিকর ছবি দেখে ফেলেন স্বামী রিংকু। এনিয়ে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।
তিনি জানান, এর জের ধরে শুক্রবার রাতে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। দেখতে পেয়ে স্বামী থানায় খবর দিলে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
