বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় উদযাপন হয়েছে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত সোমবার এসব অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান। এ সময় বক্তারা বলেন, ‘স্বল্পসময়ে দেশ রূপান্তর পাঠকের কাছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের পাঠক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সংবাদপত্রের এজেন্ট-হকার ও শুভানুধ্যায়ীরা। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ঝালকাঠি : সোমবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা ম-ল। দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মঈনুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াররম্যান ইসরাত জাহান সোনালী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ প্রমুখ।
ঝিনাইদহ : সোমবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। প্রেস ক্লাব সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হিরো, শাহানুর আলম, সাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি।
মেহেরপুর : কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্যদিয়ে গত সোমবার মেহেরপুরে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন হয়েছে। সকালে মেহেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। আরও বক্তব্য দেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য্য, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ। প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে সঞ্চালন করেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি তুহিন আরন্য।
পাবনা : সোমবার সন্ধ্যায় পাবনা শহরের একটি রেস্তোরাঁয় দেশ রূপান্তরের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলামকে সঙ্গে নিয়ে কেক কাটেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল) : সোমবার সকালে মির্জাপুর প্রেস ক্লাবের সামনে একটি র্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়। দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম সহিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর প্রমুখ।
দুমকি (পটুয়াখালী) : সোমবার বিকেলে দুমকি প্রেস ক্লাবের হলরুমে প্রেস ক্লাব সভাপতি হারুন অর রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি জনতা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ মাহমুদ। দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ কৃষি ও কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদ আহমেদ, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে গত সোমবার সন্ধ্যায় আলোচনা সভা, কেক কাটা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মাজহারূল আলম মিথুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান, প্রেস ক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আওরঙ্গ হেলাল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ।
