স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ : তাজুল

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:৩২ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করে বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। কারণ ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে এই সমুদ্র বন্দর। চট্টগ্রামের জন্য আলাদা বাজেট প্রস্তুতসহ আরও নানা প্রকল্প নেওয়া হয়ে থাকে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আরও বেশ কয়েকটা সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে এবং এই নির্মাণ প্রক্রিয়া আজকের অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু চট্টগ্রামের গুরুত্ব সবসময় থাকবে।  গতকাল শনিবার নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত