সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে কাদের

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:৩৩ এএম

সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছান তিনি।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে বাংলাদেশ সময় শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছেছেন।

এর আগে ওবায়দুল কাদের ৩ মার্চ (রবিবার) স্বাস্থ্যপরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত