দেশ রূপান্তর সাংবাদিক রানার জেল

বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দাবি 

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম

তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে শেরপুরের নকলা উপজেলার দৈনিক দেশ রূপান্তর সাংবাদিক শফিউজ্জামান রানা'র নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। 

রবিবার (১০ মার্চ) বিকেল ৩টায় পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বতীপুর প্রেসক্লাব সভাপতি শ.আ.ম. হায়দার, সহ-সভাপতি মনজুরুল আলম, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ দত্ত, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুর ইসলাম রিপন, দৈনিক ইনকিলাবের এম এ জলিল সরকার, দৈনিক দেশ রূপান্তরের পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানী, দৈনিক কালবেলার মিলন পারভেজ, প্রতিদিনের সংবাদদের আব্দুল্যা আল মিলন, খবরের জাকির হোসেন, প্রতিদিনের বাংলাদেশের মেনহাজুল ইসলাম তারেক, জাগো রংপুরের জামান, দিলীপ কুমার রায় ও সরকার পেপার হাউজের এজেন্ট মোস্তাকিম সরকার প্রমুখ।   

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, অনিয়মের তথ্য চাইতে গেলেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়াসহ নানা ধরণের হয়রানি করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক রানা’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে রানা’র নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। সেই সাথে সাংবাদিকরা বিচার বিভাগীয় তদন্ত করে দোষিদের শাস্তি দাবি করেছেন। না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারী দেওয়া হয় এই মানববন্ধন কর্মসূচিতে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত