তারাবির মধ্য দিয়ে শুরু রোজার আমেজ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৯:১৩ পিএম

দেশের আকাশে আজ সোমবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ ঘোষণা দেয়। এরপরই দেশের মসজিদে মসজিদে রমজান ও তারাবির ঘোষণা দেন ইমাম-মুয়াজ্জিনরা।

আগামীকাল মঙ্গলবার দেশে পবিত্র রমজানের প্রথমদিন। আজ রাতে এশার নামাজের পর তারাবি আদায় করে ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রথম তারাবিতে দেশের মসজিদগুলো পূর্ণ ছিল মুসল্লিতে। তারাবির মধ্য দিয়ে শুরু হলো রমজানের আমেজ। রাতে সেহরি করে আগামীকাল রোজা পালন করবেন মুসলিম ধর্মালম্বীরা।

যদিও গতকাল সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু কিছু এলাকায় আজ সোমবার রোজা পালন করেছেন মুসলিমরা।

এদিকে পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সকল প্রকার কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত