নেত্রকোণার দুর্গাপুরের কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জেলার পৌর শহর থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। আব্দুল আওয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আওয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুর্গাপুর উপজেলায় সম্প্রতি খুন হওয়া আওয়ামী লীগ নেতা মজিবর রহমান ও কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা মামলার আসামি তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
রাতে নিখোঁজ, সকালে লাশ মিলল ভুট্টাক্ষেতে
ওয়ানডে স্কোয়াড জানাতে ভুলে গেছে শ্রীলঙ্কা!