ইঞ্জিনে আগুন লেগে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর একটি কার্গো বিমান। মঙ্গলবার (১২ মার্চ) দেশটির ইভানোভো অঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মস্কো।
বিমানটিতে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কেউ জীবিত নেই।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএল-৭৬ সামরিক কার্গোর একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়। দেশটির একাধিক অনলাইন সংবাদমাধ্যম বলছে, বিমানে থাকা ১৫ জনের কেউ বেঁচে নেই।
রুশ সোশ্যাল মিডিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিমানের একটি ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটি নিচের দিকে যাচ্ছে। বিমানটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া দেখা যায়। তবে ভিডিও যাচাই করা যায়নি।
মন্ত্রী হতে ছাড়ছেন ৩ কোটি বেতনের চাকরি
শুক্রবার শুরু হচ্ছে রাশিয়ার নির্বাচন