বাংলাদেশ ফাইন্যান্স ও ইব্রাহিম কার্ডিয়াকের চুক্তি স্বাক্ষর

  • চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্সের সকল কর্মকর্তা, কর্মচারীদের শর্ত সাপেক্ষে ডিস্কাউন্ট দেবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:৪৯ এএম

বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিজেদের সেবার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তারা।

রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্পোরেট অফিসে এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্স।

সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. কায়সার হামিদ, গ্রুপ সিএফও, মো. সাজ্জাদুর রাহমান ভূঁইয়া প্রমুখ। ইব্রাহিম কার্ডিয়াকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. এমএ রশীদ, করপোরেট অ্যাফেয়ার্স কনসালট্যান্ট, মো. মাশেকুর রহমান খান, অর্থ ও হিসাব ব্যবস্থাপক, মাসুম খান প্রমুখ।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্সের সকল কর্মকর্তা, কর্মচারী তাদের এবং পরিবারের সদস্যের হৃদরোগ, কার্ডিওভাসকুলার ও নিউরোসার্জারী চিকিৎসা সেবা এবং সকল প্রকার ডায়াগনস্টিক পরীক্ষা করার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিশেষ ডিস্কাউন্ট প্রদান করবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ফাইন্যান্স বাংলাদেশ ব্যাংক দ্বারা স্বীকৃত একটি টেকসই আর্থিক প্রতিষ্ঠান। অন্যদিকে, জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের প্রতিষ্ঠিত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য হাসপাতাল হিসেবে এদেশের মানুষকে সেবা দিয়ে আসছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত