এবার উপজেলা নির্বাচন করবেন চান ক্লোজ আপওয়ান তারকা সাজু। আর এ কারণে তিনি নিজ এলাকা কুড়িগ্রামে সময় কাটাচ্ছেন। বুধবার বিকেলে দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। গত সংসদ নির্বাচনে আমি কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলাম। মনোনয়ন পাইনি। এবার উপজেলা নির্বাচন করতে এলাকায় এসেছি।
তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে এসেছি। সেই সুযোগ পেলে করব, না পেলে নাই। আমার জায়গা থেকে নিজের কোনো অসন্তুষ্টি নেই আমার। মানুষের জন্য কাজ করেই যাব। সংগীত থেকে যা আয় করি, নিজের জন্য খরচ করি আর বাকিটা মানুষের জন্য।
২০০৮ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ। তিনি চ্যাম্পিয়ন না হওয়ায় বিক্ষোভ করেছিল কুড়িগ্রামবাসী। উত্তরাঞ্চলের গন্ডি পেরিয়ে এই ফোকশিল্পীর গান সুনাম ছড়িয়েছে সারা দেশে। ইতোমধ্যে তার ডজন খানেক একক অ্যালবাম প্রকাশ পেয়েছে অডিও বাজারে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়ে যা বললেন সালমান মুক্তাদির
পারিশ্রমিক দ্বিগুণ করলেন তৃপ্তি