হাতিরপুলে আগুন

ভবনের ছাদ আশ্রয় নেওয়া চারজনকে উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:১৭ পিএম

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই ভবনের ছাদে আশ্রয় নেওয়া চারজনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি কর্পোরেট গুদানে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত