ওয়ানডেতে দ্রুততম ২ হাজার সৌম্যর

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রান করেছেন সৌম্য সরকার। ২০তম ওভারে হাসারাঙ্গাকে টানা দুটি চার মেরেছেন সৌম্য, এর প্রথমটিতে ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ হয়েছে তার। পরের ওভারে কুমারাকে আপার কাটে মেরেছেন ম্যাচের প্রথম ছক্কা। ওই শটে হৃদয়ের সঙ্গে ৫০ রানের জুটি হয়ে গেছে সৌম্যর।

বাংলাদেশের হয়ে দ্রুততম ৬৪ ইনিংসে ২ হাজার ওয়ানডে রান স্পর্শ সৌম্যর। সৌম্য ভেঙেছেন ৬৫ ইনিংসে দ্রুততম ২ হাজার রানে লিটন দাস ও শাহরিয়ারের নাফিসের আগের রেকর্ড।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রান:-

সৌম্য সরকার - ৬৪ ইনিংস

শাহরিয়ার নাফীস - ৬৫ ইনিংস

লিটন কুমার দাস - ৬৫ ইনিংস

সাকিব আল হাসান - ৬৯ ইনিংস

তামিম ইকবাল - ৭০ ইনিংস

দ্রুততম ২ হাজার রান তোলায় রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিল। এই ওপেনার ৩৮ ইনিংসেই সেই কীর্তি গড়ে ফেলেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত