যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে চীনের পেছনে নিজ দেশের গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (সিআইএ) লেলিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতায় আসার দুই বছরের মাথায় তিনি চীনের বিশেষ গণমাধ্যমে এই তৎপরতা চালান। ওয়াশিংটনের লক্ষ্য ছিল, চীনা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা।
ট্রাম্প প্রশাসনের এই অভিযান সম্পর্কে জ্ঞাত এক শীর্ষ মার্কিন কর্মকর্তারা এই খবর প্রকাশ করেছেন। এতে সংশ্লিষ্ট তিন কর্মকর্তা বলেন, ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানোর জন্য সিআইএ একটি ছোট দল গঠন করে।
দলটির সদস্যরা অনলাইনে ভুয়া পরিচয় ব্যবহার করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেতৃত্বে পরিচালিত সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালায়। ২০১৯ সালের দিকে শুরু হয়েছিল এই গোপন অভিযান। এবারই প্রথম এ-সংক্রান্ত খবর প্রকাশ্যে এলো। সিআইএর ওই দল কমিউনিস্ট পার্টির সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে পাওয়া অর্থ বিদেশে লুকিয়ে রাখার অভিযোগ প্রচার করতে থাকে। এ ছাড়া চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ প্রকল্প দুর্নীতিতে বলেও প্রচার চালানো হয়।
