বাগেরহাট শহরের দশানী এলাকার একটি ভাড়া বাসায় গতকাল শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৬ লাখ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার ফয়সাল ইউসুফের (৩০) বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাসেলুর রহমান সাংবাদিকদের বলেন, ভাড়া বাসায় জাল টাকার সরঞ্জাম বসিয়ে টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
