ম্যারাডোনা বা মেসি নন, মেনোত্তির বিচারে সেরা পেলে

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম

দুজনেই ফুটবলের মহাতারকা। আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন দুজনেই। তারা ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলার কে? এ নিয়ে তর্ক চলতেই থাকে। তবে বিশ্বজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের মহাপরিচালক সিজার লুইস মেনোত্তির বিচারে এই দুজনের কেউই নেই সেরার তালিকায়। তার মতে সর্বকালের সেরা ফুটবলার পেলে।

রেডিও স্প্লেনডিডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের মতামত জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল ইতিহাসের সেরা কে? কোনো দ্বিধা না করেই ব্রাজিলিয়ান কিংবদন্তির নাম বলে দেন তিনি। বলেছেন, ‘ম্যারাডোনা কিংবা মেসির চেয়ে বেশি বা কম কিছু নয় পেলে। আজ খেললে সে একাই ম্যাচ জিততে পারত।’

রোজারিওর মেনোত্তি বলেন, ‘এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যিনি দ্বিমত করবেন, এমন কেউ নেই যে তার সঙ্গে তুলনা করা যায়। পেলে এমন একজন আছেন যিনি আজ খেললে একাই ম্যাচ জিততে পারতেন। ম্যাচে ৫-০, সবকিছুর বিপরীতে শুধুই তিনি।পেলের সঙ্গে তার যে লড়াই হয়, তার তুলনা হয় না।’

এরপর তিনি যোগ করেন, 'এরপর আমাদের ডিয়েগো (ম্যারাডোন) আছে। আমাদের ক্রুইফ আছে, যারা সুন্দর ফুটবল খেলে সেরার তকমা পেয়েছিল। তারপ আমরা পেয়েছি মেসিকে। কিন্তু পেলে ছিলেন অসম্ভব এক ব্যাপার। এবং আমি এটা বলছি এক বছর ধরে তার সঙ্গে থাকার সুবাধে।’

বোকা এবং নিউ ইয়র্ক দল দ্য জেনারেলসে তার সময় কাটানোর পরে, মেনোত্তি ১৯৬৮ সালে যোগ সান্তোসে। পেলেও ফিরে আসেন সেখানে। দিনের পর দিন পেলে সেখানে এসে সময় কাটিয়েছেন। যেখানে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে একটি ঘটনা স্মরণ করে মেনোত্তি বলেন, ‘একদিন পেলে লাফিয়ে উঠল, সে দুই মিটার লাফিয়ে উঠল এবং তার বুকের সঙ্গে ২০ মিটার পাস দিল যা তাকে কেবল একটি অবশিষ্ট রেখেছিল। একজন আমাকে গালি দিয়ে বলল এ ফুটবল খেলোয়াড় নয়। এটা সত্য বলেই আমি মানি। কারণ, পায়ের বদলে যে বুক দিয়ে পাস দেয় সে আসলেই অন্যকিছু। পেলে আমার জীবনে দেখা সবচেয়ে বড় আশ্চর্য। যা ছিল অপ্রত্যাশিত কিছু।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত