মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ছেন, বিষয়টি অফিসিয়ালি জানানো না হলেও নিশ্চিতই। এমবাপ্পে নতুন ক্লাব হিসেবে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে, সেই খবরও ভাসছে ইউরোপীয় গণমাধ্যমে।
তবে এমবাপ্পেকে আর্সেনালে আমন্ত্রন জানানো হলে উত্তরে তিনি বলেন, ইংল্যান্ডে অনেক ঠান্ডা।
আসলে আর্সেনাল ক্লাব এমবাপ্পেকে আমন্ত্রণ জানায়নি। ফরাসি তারকাকে আর্সেনালে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ইংলিশ ক্লাবটির এক ভক্ত। কথাটি শুনে বেশ হেসেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
আর্সেনাল ভক্তকে জড়িয়ে ধরে এমবাপ্পে বলেন, ‘ইংল্যান্ডে অনেক ঠাণ্ডা।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওই সমর্থক লেখেন, ‘আমি চেষ্টা করেছি। তোমারই ক্ষতি এমবাপ্পে।’ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
