বিরোধীদলীয় নেতা  

দলীয় লোকদের সুবিধা দিতেই সরকার দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করছে না 

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১১:৩১ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের  অভিযোগ করেছেন, দলীয় লোকদের সুবিধা দিতেই বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে না। আজ রোববার জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘গরিব মানুষকে বাঁচাতে সরকারের কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায়বিচারবঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াব। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকেও বাধ্য করব।’ 

তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষকে কষ্ট দিয়ে সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখাচ্ছে। বেশির ভাগ মানুষ কষ্ট করবে আর কিছু মানুষ রাজা-বাদশার মতো জীবন কাটাবে, তা হতে পারে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত