স্বাস্থ্যমন্ত্রী বললেন

সচেতন না হলে ১০টা বার্ন হাসপাতালেও কাজ হবে না

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:৩৮ এএম

সবাইকে সতর্ক করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল বলেছেন, সচেতন না হলে ১০টা বার্ন হাসপাতালেও মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে না। সম্প্রতি বেইলি রোডে অগ্নিকাণ্ডসহ বেশ কিছু ঘটনা এর বাস্তব প্রমাণ উল্লেখ করে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার আগেই নিজেদের সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘সিপিআর সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেইলি রোডের দুর্ঘটনায় এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের কারও শরীর পোড়েনি। তারা শ্বাসকষ্টে মারা গেছেন। সে সময় যদি উপযুক্ত চিকিৎসা দেওয়া যেত তাদের অনেকেই বেঁচে যেতেন।

সিপিআরের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিপিআর হলো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। কেউ অসুস্থ হয়ে জ্ঞান হারালে, তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাস-প্রশ্বাস চালু না থাকলে, সেই ব্যক্তিকে সিপিআর দিতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত