আজ সোমবার (১৮ মার্চ)। রোজা পালনে যথাসময়ে সাহরি ও ইফতার করা গুরুত্বপূর্ণ। ইফতারের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে। আরেকটি হচ্ছে- যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।’ -জামে তিরমিজি : ৭৬৬। চলুন জেনে নেই দ্বিতীয় রমজানে ইফতারের সময়সূচি...
আজ ইফতারের সময়: ৬টা ১২ মিনিট।
আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) সাহরির শেষ সময়: ৪টা ৪৪ মিনিট। ফজর শুরু: ৪টা ৫০ মিনিট।
বিভাগীয় শহরে সময়ের পার্থক্য
বরিশালে সাহরি ও ইফতার বাড়বে ১ মিনিট, রাজশাহীতে বাড়তে সাহরি ৬ মিনিট, খুলনায় সাহরি বাড়বে ৪ মিনিট, রংপুরে সাহরি ও ইফতার বাড়বে ৩ মিনিট, ময়মনসিংহে সাহরি ও ইফতার কমাতে হবে ২ মিনিট, চট্টগ্রামে কমবে সাহরি ৪ মিনিট, সিলেটে কমবে সাহরি ও ইফতার ৮ মিনিট।
আরও পড়ুন...
ইফতারের দোয়া
রোজার নিয়ত কী ও কীভাবে
সাহরি ও ইফতারের সময়সূচি-২০২৪