সোনার দাম ভরিতে কমল ১৭৫০ টাকা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:৩৩ এএম

দেশের বাজারে এবার সোনার দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।  আজ বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। সর্বশেষ ৬ মার্চ সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল জুয়েলার্স সমিতি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়। দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আজ থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ হাজার ৬৩৩ টাকা কমে বিক্রি হবে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা কমানো হয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে প্রতি ভরি ৯০ হাজার ৯৭৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমে ৭৫ হাজার ৮১৬ টাকা হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত